প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
গুগলের অ্যান্ড্রয়েড ডেভেলপার ভেরিফিকেশন প্রোগ্রাম এবং অ্যাপ লকডাউন সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর। পরিস্থিতি যত এগোবে, আমরা এই পেজটি আরও সমৃদ্ধ করতে থাকব।
লকডাউনের তারিখ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে বদলে ২০২৭ সালের জানুয়ারি করা হলো কেন?
প্রথমে বলা হয়েছিল যে লকডাউন ২০২৬ সালের সেপ্টেম্বরে চারটি প্রাথমিক দেশে শুরু হবে। এরপর এটি হালনাগাদ করে প্রাথমিক রোলআউটটি নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের একটি তালিকার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যেগুলোর মধ্যে F-Droid নেই। এর মানে হলো, সেপ্টেম্বরে এটি কার্যকর হলেও তা F-Droid বা F-Droid-এর মাধ্যমে ইন্সটল করা কোনো অ্যাপকে প্রভাবিত করবে না। ঠিক কবে থেকে লকডাউন F-Droid ব্যবহারকারীদের প্রভাবিত করতে শুরু করবে, সেই তারিখ এখনো প্রকাশ করা হয়নি। নতুন কোনো সময়সূচি সম্পর্কে তথ্য পেলে আমরা এই পেজটি হালনাগাদ করতে থাকব। আরও বিস্তারিত জানতে দেখুন গুগলের ডেভেলপার ভেরিফিকেশন সংক্রান্ত প্রশ্নোত্তর।